বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে এসে অশ্রু বিসর্জন দিয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় দলীয় দুই শীর্ষ নেতা এই শোক সংবাদটি জানান। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এমন খবর আমরা কখনোই আশা করিনি, আমরা প্রত্যাশা করেছিলাম তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তবে আজ ভোরে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি, যে নেত্রী সমগ্র জীবন গণতন্ত্র এবং জনগণের অধিকার রক্ষায় উৎসর্গ করেছিলেন, তিনি আর আমাদের মাঝে নেই।”

এসময় রুহুল কবির রিজভী চোখে অশ্রু নিয়ে বলেন, “সংকটের সময়ে মায়ের মতো একজন নেত্রীর ছায়া আমাদের পাশে ছিল, কিন্তু আজ জাতি সেই ছায়া হারালো। দীর্ঘ সময় ধরে যার নেতৃত্বে ছাত্র রাজনীতি করেছি, এমন একজন নেত্রী এত দ্রুত চলে যাবেন—এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তাঁর অনুপস্থিতি এই জাতির জন্য এক কঠিন শোক ও সংকটের কারণ। তাঁর দৃঢ় মনোবল এবং গণতন্ত্রের জন্য অটুট সংগ্রাম আমাদের অনুপ্রাণিত করেছে।”