বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বেলা ১০টা ৪০ মিনিটে ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের এক্স (পূর্ববর্তী টুইটার) অ্যাকাউন্টে এই শোক বার্তা প্রকাশ করে।
শোক বার্তায় বলা হয়, “আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। খালেদা জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিতে সহায়তা করেছে।”
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
