সামাজিক যোগাযগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। শনিবার (৩১ জানুয়ারি) এ স্ট্যাটাস দেন তিনি।

পাঠকের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

৯৭ সালের অক্টোবরে স্বপরিবারে ঢাকায় আসা গায়ক হবার স্বপ্ন চোখে নিয়ে। ৯৯ সালে ঢাকায় জন্ম নেয় দ্বিতীয় সন্তান। অনার্স মাস্টার্স কমপ্লিট করেও চাকরীতে যাচ্ছি না। বাংলাদেশের সবচেয়ে অনিরাপদ এবং অনিশ্চিত পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করার সংগ্রামও একদিন শেষ হলো। ও প্রিয়া তুমি কোথায় বদলে দিলো আমাকে, কেটে গেল একটা জীবন।

শো- বিজকে বাইরে থেকে ঝলমলে মনে হলেও সবচেয়ে জরাজীর্ন অবকাঠামো এখানেই। কোন পর্যায়ে নেই সামাজিক নিরাপত্তা। তারকা আসে তারকা যায়, পরিবর্তন আসেনা সিস্টেমে। এটার মূল কারন শিল্পীদের বৈচিত্র‍্যপূর্ন আত্মকেন্দ্রিক মানসিকতা, এখানে কেউ কারো নয়।

বাংলাদেশ বাংলা গানে সমৃদ্ধ কোন পৃষ্ঠপোষকতা ছাড়াই। এখানে গান লেখা গাওয়া সুর সঙ্গীত সবই হবে, শুধু কখনো আসবেনা সম্পৃক্তদের সামাজিক নিরাপত্তা। সবসময় একটা অভিশপ্ত বলয়ে আটকে থাকবে শিল্পচর্চা। ও প্রিয়া তুমি কোথায় অ‍্যালবামের গানগুলো পঁচিশ বছর পেরিয়ে এখনো সগৌরবে বেজে যাচ্ছে মানুষের মনে, এটাই প্রশান্তি।

সবাই ভাল থাকুন, সুস্থ‍্য থাকুন, সুন্দর থাকুন।

ভালবাসা অবিরাম…