গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর জানিয়ে গভীর শোক প্রকাশ করেছে বিএনপি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত শোকবার্তায় বলা হয়, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীর শোকাহত।”
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এবং ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতিমা তাসনিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রাতের দিকে ইনকিলাব মঞ্চ তাদের ফেসবুক পেজে জানায়, “ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে গ্রহণ করেছেন।”
