মনিরামপুরের ঝাপা ইউনিয়নের ষোলখাদা প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। 

জানা যায়, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আওয়ামী লীগের রাজনীতি সাথে জড়িত শাপলা খাতুন স্থানীয় বিএনপির এক অংশের সাথে অর্থিক লেনদেনের মাধ্যমে সকল  অভিভাবক সদস্যর উপস্থিতি ছাড়াই পার্শ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু মুসা কে সভাপতি মনোনীত করে।

উল্লেখ্য আবু মুসা যিনি ফ্যাসিষ্ট আমলে  নিবন্ধন ছাড়াই দলীয় পাওয়ার ও অর্থিক লেনদেনের মাধ্যমে শিক্ষক হিসেবে নিয়োগ পান। 

আবু মুসা  ৯নং ঝাপা ইউনিয়নের পলাতক চেয়ারম্যান জনাব শামসুল হক মন্টুর অত্যন্ত আস্থাভাজন এবং ঝাপা ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে প্রথম পছন্দ ছিলেন আবু মুসার বিরুদ্ধে মসজিদ ও ঈদগাহের টাকা আত্মসাৎ এবং তার বিদ্যালয়ের একাধিক ছাত্রীর সাথে প্রেমের কথা এলাকায় প্রচারিত হতে শুনা যায়।

পরকিয়ার কারনে তার প্রথম স্ত্রী তাকে তালাক দেয়। 

এমন একজন ব্যক্তি ফ্যাসিষ্ট সরকারের দোসর কিভাবে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হয় এ নিয়ে এলাকায় জনগণের মধ্যে চরম উদ্যেগ উত্তেজনা বিরাজ করছে। 

এ নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।