বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল, ১৯ ডিসেম্বর গভীর রাতে ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির জানান, মির্জা ফখরুল চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিজ বাসায় বিশ্রামে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আপাতত বিশ্রামে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
মির্জা ফখরুল সর্বশেষ শুক্রবার রাত ৮টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বৈঠকে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তিনি গণমাধ্যমের কাছে তুলে ধরেন।

